সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পাশাপাশি দ্বীপের মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে।  এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবসায়িক কৌশলগত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়। সেন্টমার্টিন অস্তিত্ব সংকটের মধ্যে আছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, জীববৈচিত্র ফিরিয়ে আনাই এখন অগ্রাধিকার দিতে হবে তাই পর্যটন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে থেকে প্রকৃতি উপভোগ করবে, বাইরে থেকে গিয়ে রিসোর্ট তৈরির দরকার নেই বলেও জানান তিনি। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ফিরিয়ে এনে ভবিষ্যতে দ্বীপটিকে সমৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাস্টারপ্ল্যান করছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শিগগিরই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাস দেন তিনি।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর Read more

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির
সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো Read more

সোনার দাম ফের বাড়ল
সোনার দাম ফের বাড়ল

৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন