জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আনুষ্ঠানিকভাবে এখনও এসংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে।সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কক্সবাজারের জুলাইযোদ্ধা শাহিদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন, ’সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।’এদিকে, আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন, যেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

কুয়াকাটা বিদ্যুৎ অফিসে সেবা বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ
কুয়াকাটা বিদ্যুৎ অফিসে সেবা বঞ্চিত গ্রাহকদের ক্ষোভ

পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে। এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ও অফিসের কতিপয় অসাধু Read more

সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) এডেন Read more

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী-ট্রাক চলাচল শুরু
কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী-ট্রাক চলাচল শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার-মহেশখালী রুটে শুক্রবার (১৮ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে সী-ট্রাক চালু করেছে।২৫০ জন যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন