জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সরেজমিনে দেখা গেছে, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েম করা হয়েছে। লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যালট পেপার, ভোট বাক্স ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ কেন্দ্রে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে।এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন। প্রার্থীরা শিক্ষার্থী ও ভোটারদের কাছে শেষবারের মতো ভোট ও দোয়া চাইছেন। এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা বিগত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ
কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন