ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ মে) রাত ৮টায় সদর উপজেলার ব্যাংকেরহাট বাজার থেকে তাদের গ্রেফতার ও মোটরসাইকেল গুলো উদ্ধার করা হয়।গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলেন- শুভ ওরফে দিগন্ত (২৩), ওয়াসিম (২১), শাকিল (৩০)। এদের মধ্যে শুভ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভবেশ চন্দ্র সোমের ছেলে ও ওয়াসিম ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে এবং শাকিল ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। বুধবার বিকেল ৩টায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সোহান সরকার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।  সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ব্যাংকের হাট এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য। তারা সকলে দীর্ঘদিন যাবত চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের নামে এর আগেও ভোলা সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সাথে চোর চক্রের আরও সদস্য রয়েছে কিনা জানতে আসামিদের জিজ্ঞেসাবাদ চলছে। এই চক্রের সাথে আরও সদস্য থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ

‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের Read more

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে শহীদ রাজী নামে একটি সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহতের সংখ্যা ৫১৬ Read more

শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব
শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব

মার্কিন গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন