বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার-মহেশখালী রুটে শুক্রবার (১৮ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে সী-ট্রাক চালু করেছে।২৫০ জন যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই সী-ট্রাকটি মহেশখালী দ্বীপের প্রায় ৪ লাখ বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত সহজ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে দ্বীপের অর্থনীতির গতি বাড়বে বলেও মনে করছে বিআইডব্লিউটিএ।বিআইডব্লিউটিএ জানিয়েছে, সী-ট্রাকটি ২৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে। এসময়ের মধ্যে কোনো সমস্যা না দেখা দিলে ২৫ এপ্রিল থেকে স্থায়ীভাবে এটি চালু করা হবে।বিআইডব্লিউটিএ’র পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, সী-ট্রাকের ভাড়া এখনও নির্ধারিত হয়নি। তবে আমরা ভবিষ্যতে এই রুটে ফেরিও চালু করার পরিকল্পনা করছি।গবেষক ও লেখক মোকবুল আহমদ বলেন, মহেশখালীবাসী এবং পর্যটকদের দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বর্ষায় বকখালীর মোহনায় দুর্ঘটনার ঝুঁকি, স্পিডবোটের দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকিট ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়—এসব ছিল নিয়মিত ঘটনা। বিআইডব্লিউটিএ এগিয়ে এসে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। সী-ট্রাক দ্বীপবাসীর জন্য উপকারী হবে, বলেন তিনি।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে রওনা দিয়ে দুপুর ১টায় মহেশখালী জেটিঘাটে পৌঁছায় সী-ট্রাকটি। এটি দেখে দ্বীপবাসী আনন্দে উল্লসিত হয়ে ওঠেন।সচেতন নাগরিকরা বিআইডব্লিউটিএকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, বহুদিন ধরে একটি চক্র দ্বীপবাসীকে জিম্মি করে রেখেছিল। সী-ট্রাক চালুর মাধ্যমে সেই জিম্মিদশা থেকে মুক্তি মিলবে।তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সী-ট্রাক দ্বীপের অর্থনীতিকে গতিশীল করবে এবং পর্যটনের সম্প্রসারণ ঘটাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডল (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই

নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৭ মে) বিকেল ৪টার Read more

ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাওকে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোতে Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন