নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে ৮টি বিভাগে ও ২টি ইনস্টিটিউটে মোট ২১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগপ্রাপ্তদের মধ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগে ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রভাষক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২ জন প্রভাষক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে, রসায়ন বিভাগে ১ জন সহযোগী অধ্যাপক, ১ জন সহকারি অধ্যাপক ও ২ জন প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন প্রভাষক, পরিসংখ্যান বিভাগে ২ জন প্রভাষক, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রভাষক,  ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সে ২ জন প্রভাষক, এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ১ জন প্রভাষক নিয়োগ পেয়েছেন।নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “নিয়মতান্ত্রীক পরীক্ষার পদ্ধতি অনুসরণের মাধ্যমে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।”এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিশ্বের সর্বোচ্চ মানের পদ্ধতিতে একাডেমিক এক্সিলেন্স, লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইভা অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবি এই পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে।”তিনি আরও বলেন, “নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গবেষণা ও পাঠদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দীর্ঘদিনের শিক্ষক সংকট আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি, যদিও এখনও অনেক বিভাগে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা কম। নতুন শিক্ষকদের আমরা স্বাগত জানাই এবং আশা করি তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা র‍্যাংকিং আরও এগিয়ে নিতে সহায়তা করবেন।”একই সঙ্গে উপাচার্য ইউজিসির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষক সংকট থাকা বিভাগগুলোর তালিকা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আরও শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি উন্নত একাডেমিক পরিবেশ পাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে Read more

ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি
ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি

পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় গ্রাম-বাংলার পথে প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান

যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। Read more

দেশে ফিরলেন ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী দলের
দেশে ফিরলেন ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী দলের

প্রথমবারের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। লাওসে  এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে মূল পর্ব নিশ্চিতের Read more

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ Read more

উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন