মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান গেইট থেকে আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে। তখন পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে মাজা/কোমরে লুকিয়ে রাখা ৮৮৬ পিচ ইয়াবা উদ্ধার করে। আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ‘কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না।’ গত এক মাসে ১২/১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, ‘শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সকলের সহায়তা প্রয়োজন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে Read more

বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর
বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন