পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় গ্রাম-বাংলার পথে প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে কৃষিপণ্য পরিবহন করতে ঘোড়ার গাড়ির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। ফসল ঘরে তোলা থেকে বাজারে নেওয়া-সবই করা হচ্ছে এই গাড়িতে। অন্যদিকে ঘোড়ার গাড়ি চালিয়ে আর্থিকভাবে স্বচ্ছলতাও এসেছে বহু পরিবারে।স্থানীয়রা জানান, এক সময় গ্রামবাংলার মানুষের নির্ভরযোগ্য বাহন ছিল ঘোড়ার গাড়ি। কৃষিজমির কাদাপানি থেকে যান্ত্রিক কোনো বাহনে কৃষিপণ্য বহন করে আনা যায় না। আনলেও পড়তে হয় নানা বিড়ম্বনায়। ফলে আগে কৃষকরা মাথায় কিংবা কাঁধে করে মাঠ থেকে ফসল আনতেন। ঘোড়ার শক্তি বেশি থাকায় এখন অনায়াসে ঐসব স্থান থেকে ঘোড়ার গাড়িতে উৎপাদিত ফসল বহন করতে পারছেন কৃষকরা। ফলে এলাকার কৃষকদের কাছে এ বাহনগুলোর চাহিদা তৈরি হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার পাঁচ বেতুয়ান, পাটুল, মাগুরা, নৌবাড়ীয়া, গোবিন্দপুর দিলপাশার, কৈডাঙ্গা, শরৎনগরসহ আশপাশের প্রায় ৪০ থেকে ৫০জন এই গাড়ি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।ঘোড়ার গাড়ি চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সাধারণত অল্প টাকায় কেনা মাইক্রোবাসের পুরোনো চাকা দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করে থাকেন। প্রতিটি গাড়ি তৈরি করতে খরচ পড়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। আর ঘোড়া কিনতে লাগে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা। গাড়ি চালিয়ে দিনে আয় হয় ৬০০ থেকে ৭০০ টাকা। তা দিয়ে পরিবারের ভরণপোষণসহ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ বহন করছেন তারা। যেখানে অন্য কোনো গাড়ি সাধারণত চলাচল করতে পারে না সেখানেই তারা মালামাল বহন করে থাকেন। বর্তমানে উপজেলার অনেকেই পেশা পরিবর্তন করে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচ বেতুয়ান গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের জমির ফসল আর বাড়ির লোকজনের যাতায়াতের জন্য প্রায় সারাদিন গাড়ি লাগে। কখনও কাজ না থাকলে ভাড়ার বিনিময়ে গাড়ি চালাই। তখন বাজারে মালপত্র বা মানুষ পৌঁছে দিই। এতে ভালোই রোজগার হয়।’ গত চার বছর আগে ২৫ হাজার টাকায় ঘোড়াসহ একটি ঘোড়ার গাড়ি কিনেন তিনি এবং ভাড়ায় কৃষিপণ্য বহন করে জীবিকা নির্বাহ শুরু করেন। ঘোড়ার খাবার ছাড়া বাড়তি কোনো খরচ না থাকায় অনেকেই এখন এ পেশায় যুক্ত হচ্ছেন।এ ব্যাপারে চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুজ্জামান সবুজ সময়ের কণ্ঠস্বরকে জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনের বহু ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার পথে-প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি-যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল।অন্যদিকে ঘোড়ার গাড়ি আমাদের দেশীয় ঐতিহ্য। প্রয়োজনের তাগিদেই পুনরায় এখন হারিয়ে যাওয়া সেই ঘোড়ার গাড়ির প্রচলন আবার শুরু হয়েছে। প্রতিনিয়ত ঘোড়ার গাড়ি দিয়ে কৃষকরা তাদের মালামাল পরিবহন করছেন। বিভিন্ন এলাকায় অনেকের জন্য এটা জীবিকার উৎস হিসেবে যুক্ত হয়েছে। বর্তমান যান্ত্রিক যুগে এ ধরনের যানবাহনের খুব বেশি প্রচলন না থাকলেও পরিবেশ ও শব্দদূষণ রোধে ঘোড়ার গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন
মালয়েশিয়ায় প্রবাসীদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হলো। বাংলাদেশ ও মালয়েশিয়ায় একইদিনে ঈদ। Read more

ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ
ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ

অতি সম্প্রতি এক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহননের পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব বলে Read more

পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও Read more

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন