পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে দু-হাত তুলে অঝরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের দোয়া মাহফিলে যোগ দিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় জামায়াতে আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদী পৌর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।সেখান থেকে গাড়িবহরে দুপুর আড়াই টার দিকে তিনি কলম বিশ্বাসের কবর জিয়ারতের জন্য উপজেলার বড়ইচরা কবরস্থান যান। সেখানে গিয়ে কবর জিয়ারতের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তার দু’চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। পরে তিনি সেখান থেকে কলম বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর ৩টায় আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে কলম বিশ্বাসের দোয়া মাহফিলে যোগ দেন জামায়াতে আমির। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিজেই দোয়া পরিচালনা করেন।জামায়াত আমির ডা. শফিকুর রহমান দোয়া মাহফিলে বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটি দূষিতমুক্ত মানবিক সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাত-পাত, বর্ণ ও দল নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে এবং কোনো ধরনের হিংসা-প্রতিহিংসা থাকবে না। এসব আমাদের মুখের কথা নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মজলুম দল, তা সারা বিশ্ব সাক্ষী। টানা ১৫ বছর পর যখন স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালিয়েছে, আমরা কারো উপর জুলুম বা প্রতিশোধ নেইনি। কারণ, প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। বিগত স্বৈরাচারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার পাইয়ে দিতে আমাদের সহায়তা থাকবে। মূলত এ কারণেই আমরা বিচার ও সংস্কার চেয়েছি। আমরা মজলুমদের পাশে থাকতে চাই, তাদের মুক্তি চাই। আর এ লড়াইয়ে শুধু একটি দল হিসেবে নয়, আপামর জনসাধারণকে পাশে চাই।’ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমির ইকবাল হুসাইন খান, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানী খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর বড়ইচরা গ্রামের জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প
পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা Read more

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩
ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আবু তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় Read more

স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 
স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 

যশোরে ব্যবসায়ী রেজাউল ইসলাম হত্যা মামলায় রিপন আহমেদকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন স্ত্রী শাহনাজ পারভীন আসমা। সোমবার (২৮ এপ্রিল) দুপুর Read more

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন