মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত নাছিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী।রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটেছে।ডাসার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা বেগম তার সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মেয়েকে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিমা বেগমকে মৃত ঘোষণা করেন।ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, দ্রুতগতির মাইক্রোবাসটি ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ

এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন Read more

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব
নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ Read more

ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ
ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ

পিতা, মা ও সন্তানের যৌথ প্রতারণার শিকার হয়েছে ফুলমতি নামে এক গৃহবধু। জমি বিক্রির নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া Read more

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন