যশোরের মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে এক যুবকের মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে খুনের ঘটনাটি ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত তুষার কান্তি বৈরাগী। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা জব্দ করেছে। এই নিয়ে গত দুই দিনে যশোর জেলায় সন্ত্রাসীদের গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কপালিয়া বাজারে ছিলেন রানা প্রতাপ বৈরাগী। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে রানা প্রতাপ ঘটনাস্থলেই মারা যান।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা জনসম্মুখে রানা প্রতাপকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরই কপালিয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানিয়েছেন, রানা প্রতাপ বৈরাগী এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, কপালিয়া বাজারে একজনকে গুলি করে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে ৭টি গুলির খোসা জব্দ করা হয়েছে। কারা ও কি কারণে রানা প্রতাপ বৈরাগীকে খুন করেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের আটক করতে অভিযান চলছে।উল্লেখ্য, এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে সাবেক কমিশনার শাহেদ হোসেন নয়নের অফিসের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫০)-এর মাথায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত নিহতের জামাইসহ দুইজনকে আটক করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে Read more

মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা
মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটক ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Read more

চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি
চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি

কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন