রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া মোনাজাত করেছে বাংলাদেশ বিমানবাহিনী।সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিস্থলে তার সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছে বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা এবং স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমান বাহিনীর পক্ষে দোয়া মোনাজাত করেন।এ সময় বিমান বাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার, আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।’উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রোববার রাতে তার নিজ গ্রামের বাড়িতে গিয়ে লাশ পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খণ্ড খণ্ড যুদ্ধ, ভারতীয় সেনা উপস্থিতি ঘিরে সন্দেহ- একাত্তরে বিজয়ের পর বাংলাদেশে যা যা ঘটেছিল
খণ্ড খণ্ড যুদ্ধ, ভারতীয় সেনা উপস্থিতি ঘিরে সন্দেহ- একাত্তরে বিজয়ের পর বাংলাদেশে যা যা ঘটেছিল

খাতা কলমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমপর্ণ করলেও দেশের অনেক এলাকা পরেও তাদের নিয়ন্ত্রণে ছিল। এদিকে, ভারতীয় সেনারা Read more

উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে Read more

সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি
সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি

নাটোরের সিংড়ায় নাটোর জজকোর্টের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী ও তার ভাই আব্দুল বারী রশিদীর বাসার ৬টি রুমের তালা ভেঙে দুর্ধর্ষ Read more

যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?
সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?

প্রতিটি সরকারি দপ্তরের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরবচ্ছিন্ন ও সময়মতো সেবা দেওয়া। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত Read more

গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সেটি ফেরাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন