২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের। তার আগে ১ থেকে ৯ জুন পর্যন্ত নির্ধারিত ফিফা উইন্ডোকে কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। এই সময় বিশ্বকাপগামী দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে, আর অন্য দলগুলো খেলবে র‌্যাঙ্কিং উন্নয়নের ম্যাচ ও টুর্নামেন্ট।এই ফিফা উইন্ডোতে চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে মালদ্বীপ। দেশটির ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আমন্ত্রণ পেয়েছে। আজ মালদ্বীপ ফুটবল সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছে।সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মালদ্বীপ সফরের সময় এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তিতেও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ দল।এবারের আসরটি সাফভুক্ত দেশগুলোকে নিয়ে আয়োজন করতে চায় মালদ্বীপ। ইতোমধ্যে শ্রীলঙ্কা অংশগ্রহণের সম্মতি জানিয়েছে। বাংলাদেশ অংশ নেবে কি না, সে বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় দল কমিটি অথবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।এরই মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ খেলবে জাতীয় দল। ম্যাচটির আগে প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। অ্যাওয়ে ম্যাচ সম্ভব না হলে হোম ভেন্যুতেও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জন্য সুখবর হলো, এই সময়ে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকে। ফলে হামজা ও সামিতসহ প্রবাসী ফুটবলারদের নিয়ে পূর্ণ শক্তির দল নামানোর সুযোগ পাবে বাংলাদেশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ Read more

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।বৃহস্পতিবার Read more

আজ কি হাত মেলাবে ভারত?
আজ কি হাত মেলাবে ভারত?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চলতি এশিয়া কাপেও এর বাইরে নয়। অবশ্য এবার মাঠের লড়াইয়ের চেয়ে অন্য একটি বিষয় এই Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার
যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার

যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন