তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটিকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর কন্যা লরা ডার্ন। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’খ্যাত অভিনেত্রী ডায়ানের কন্যা লরা ডার্ন মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে লরা বলেন, “আমার অসাধারণ হিরো এবং জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, আমার মা ডায়ান ল্যাড মারা গেছেন। ওজাইয়ের বাড়িতে আজ সকালে আমার পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” “তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা—যেমনটা শুধু স্বপ্নেই কল্পনা করা যায়। আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম। এখন তিনি স্বর্গদূতদের সঙ্গে উড়ছেন।” বলেন লরা।  ১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়। প্রাক্তন স্ত্রীকে নিয়ে ব্রুস একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, “ডায়ান ছিলেন অসাধারণ একজন অভিনেত্রী। আমি তাকে ‘লুকানো রত্ন’ মনে করি। ডেভিড লিঞ্চ যখন তাকে ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমায় লরার মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন, তখনই দুনিয়া তার প্রতিভার প্রকৃত স্বরূপ চিনতে পারেন। বহু বছর ধরে ডায়ান স্ক্রিন অ্যাক্টর গিল্ডের সদস্য হিসেবে অভিনেতাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা ছিল অমূল্য অবদান। ভালো একটি জীবন কাটিয়েছেন ডায়ান।” “সহঅভিনেত্রী হিসেবে ডায়ান ছিলেন অসাধারণ। হাস্যরসিক, বুদ্ধিমতী, দয়ালু মানুষ ছিলেন ডায়ান। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের অসাধারণ কন্যার জন্য মহান একজন মা ছিলেন ডায়ান। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।” বলেন ব্রুস। ১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।   পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র‍্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি রংপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে তারা দলটি থেকে Read more

গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি
গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা
হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন