আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগরের কণ্ঠে উঠে এলো ক্রিকেটপ্রেম, জাতীয় সম্মান আর সংস্কৃতির নামে রাজনীতির বিরোধিতার জোরালো বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গত রবিবার (৪ জানুয়ারি) ছিল চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজের এই আইপিএল ইস্যু। সেখানে অভিনেতা সরাসরি ভারতকে ধিক্কার জানান। বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।  ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা। তাই মুস্তাফিজ প্রসঙ্গে বলতে গিয়ে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ প্রশংসা করলেন মিশা। বলেন, মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই। রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে ব্যাখ্যা মিশা সওদাগর তার বক্তব্যে সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই।তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।অভিনেতা আরও বলেন, মুস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট

ডেটা এখন আর কেবল তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজধানী ঢাকায় Read more

কুষ্টিয়ায় সড়কে ঝরলো দুই পুলিশ সদস্যর প্রাণ
কুষ্টিয়ায় সড়কে ঝরলো দুই পুলিশ সদস্যর প্রাণ

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারার উপজেলার লালন শাহ সেতুর সন্নিকটে Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন