সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।আজ সোমবার (৫ জানুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই সময় ও একই কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ৫ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই এবং পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এদিকে একই কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষাও আজ অনুষ্ঠিত হচ্ছে। বোর্ড সূত্র জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ৩১ ডিসেম্বরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। আজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা ঘোষণা করে। যার প্রেক্ষিতেই ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা

নেত্রকোনা জেলা সদর হাসপাতালসহ বেশিরভাগ সরকারি হাসপাতালেই মিলছে না এম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট কোথাও নেই চালক। রেফার্ড করা রোগীদের বেসরকারি Read more

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি
ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে Read more

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা
হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা

নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে Read more

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন