নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ। নড়াইলের চারটি থানায় সাধারন ডায়রির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন মডেলের ২২টি হারানো মোবাইল ফোন ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮হাজার টাকা উদ্ধার করে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর উদ্ধারকৃত মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে মালিকেরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।পুলিশ জানায়, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ জয়নুল আবেদীন, এসআই গৌতম কুমার পাল ও এসআই আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেন। হারানো জিডির প্রেক্ষিতে এপ্রিল মাসে ২২টি হারানো মোবাইল ফোন ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন।মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, ‘তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।,এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ Read more

গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির
ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির

এ বছর ১০০ বছরে পা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে Read more

অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে- বিবিসি বাংলাকে সিইসি
অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে- বিবিসি বাংলাকে সিইসি

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন