প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন, যেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার।উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক যোগসূত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন বলে প্রাথমিকভাবে জেনেছি। আগামীকাল ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ায় পা রাখতে যাচ্ছেন। এ ছাড়া, ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে রেলপথ অবরোধ
কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে রেলপথ অবরোধ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা রেলপথ অবরোধ Read more

নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই শিশুসহ ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) Read more

আগস্টেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

চলতি জুলাই মাসের মতো আগামী আগস্ট মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে। এ নিয়ে টানা দুইমাস দেশের বাজারে জ্বালানি তেলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন