বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা রেলপথ অবরোধ করে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন তারা।  এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। অবরোধ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সবসময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে বলেও হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে, প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় Read more

উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান
উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

কাশ্মিরের পেহেলগামে হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।সোমবার (গ৫ মে) পাকিস্তানের সামরিক Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ

অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি ভয়ংকর আতঙ্কের নাম। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম জুয়ায় আকৃষ্ট হচ্ছে। এতে করে লোভে Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন