উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি।আইন উপদেষ্টা বলেন, প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। আজকে জাতীর জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনী অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।আসিফ নজরুল আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবিস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী আঞ্চলিক সড়ক সংষ্কারের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!
বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!

জনপ্রশাসনের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে থাকা কর্মকর্তাদের পদবি Read more

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা
সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের শোকে পারভেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন