নির্বাচনি ব্যয় জনগণের অর্থে স্বচ্ছভাবে পরিচালনার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত অনুদানের (ডোনেশন) আহ্বান জানিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান; যা দ্রুতই আলোচনায় আসে।নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে নির্বাচন করা আব্দুল্লাহ আল আমিন পোস্টে নিজেকে নারায়ণগঞ্জের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, এলাকার সন্তান ও ভাই হিসেবে জাতীয় সংসদে মানুষের কথা তুলে ধরতেই আমি প্রার্থী হয়েছি। তিনি দাবি করেন, অতীতে একটি উপজেলা পর্যায়ের নির্বাচন করতেও কোটি কোটি টাকা ব্যয় হতো, কিন্তু নতুন বাংলাদেশে সেই রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানোই আমার লক্ষ্য।পোস্টে আব্দুল্লাহ আল আমিন উল্লেখ করেন, প্রচলিত গডফাদার ও মাফিয়াকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনমানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, গুটিকয়েক প্রভাবশালীর স্বার্থে নয়। চাঁদাবাজি, মাফিয়াগিরি, সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার ঘোষণাও দেন তিনি।নির্বাচনি ব্যয়ের প্রসঙ্গে আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। আরপিও অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা হিসেবে সর্বোচ্চ ৫৪ লাখ ৮ হাজার ১৩০ টাকা ব্যয় করার সুযোগ রয়েছে। তরুণ পেশাজীবী হিসেবে এই অঙ্ক বড় হলেও সবার অংশগ্রহণ থাকলে তা সংগ্রহ করা সম্ভব বলে তিনি আশা করেন।তিনি আরও বলেন, নির্বাচনের জন্য কোনো মিথ্যা, প্রতারণা বা অবৈধ অর্থ গ্রহণ করবেন না। কত টাকা এসেছে এবং কোথায় খরচ হয়েছে, তার প্রতিটি হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নিরাপদ ও সম্ভাবনাময় নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনগণের সহযোগিতা চান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’
‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র Read more

মিরসরাই সাড়ে চার বছরেও শেষ হয়নি সেতু, নৌকাই একমাত্র ভরসা
মিরসরাই সাড়ে চার বছরেও শেষ হয়নি সেতু, নৌকাই একমাত্র ভরসা

একটি সেতু বদলে দিতে পারে গোটা অঞ্চলের চেহারা। উন্নয়ন ঘটাতে পারে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানান খাতে। ফেনী Read more

চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন
চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে Read more

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার,(২০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌর বাজার মেইনরোডস্থ খাগড়াছড়ি স্ট্যান্ড এলাকায় এই Read more

চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই
চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই

বরিশালের চরমোনাই ঘাটে অবস্থানরত ‘এমভি মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।লঞ্চ Read more

দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ

মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন