একটি সেতু বদলে দিতে পারে গোটা অঞ্চলের চেহারা। উন্নয়ন ঘটাতে পারে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানান খাতে। ফেনী নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু স্থানীয় ছাগলনাইয়া উপজেলার আলোকদিয়া ও মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মানুষের এমনই আশার প্রতীক ছিল। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার সাড়ে চার বছর পরও কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ আর হতাশায় ভুগছেন এলাকাবাসী।জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী নদীর উপর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ধুম গ্রামে ২৫২ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। ৩০ কোটি টাকা ব্যয়ে সেতুর কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্স। ২০২০ সালের ২৩ ডিসেম্বর সেতুর উন্নয়ন কাজের উদ্বোধন করেন মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রকল্প অনুযায়ী ২০২২ সালের অক্টোবর মাসে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও ২০২৫ সালে এসেও কাজ শেষ হয়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মূল অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হলেও সেতুর দু’পাশের সংযোগ সড়কের কাজ এখনও শুরুই হয়নি। জমি অধিগ্রহণ না হওয়ায় এ কাজ ঝুলে রয়েছে। ফলে সেতুটি চালু হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। বর্তমানে স্থানীয়রা একটি ছোট ডিঙি নৌকায় নদী পার হচ্ছেন। জনপ্রতি গুনতে হচ্ছে ১০ টাকা করে। শুষ্ক মৌসুমে নদী পারাপার কিছুটা সহজ হলেও বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরমভাবে। নদীর পানি বাড়লে অনেক ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়, যা সময় ও অর্থ—দুইই ক্ষয় করছে।স্থানীয় ভুক্তভোগী ছেমনা বেগম বলেন, ‘শুরুতে মাত্র ২ টাকা দিয়ে নৌকায় পারাপার হতাম, এখন লাগে ১০ টাকা। এত বছর ধরে সেতুর কাজ চলছে, তবুও শেষ হয়নি। আসা-যাওয়া এখন অনেক কষ্টের। সেতুটা শেষ হলে আমাদের জন্য নিরাপদ হতো।’আরেকজন ভুক্তভোগী জানে আলম বলেন, ‘আমার বাড়ি বড়দারোগা হাটে, কিন্তু মেয়ে থাকে ছাগলনাইয়ার আলোকদিয়ায়। তাই প্রায়ই এই নদী পার হতে হয়। বৃষ্টির দিনে নৌকা পাওয়া যায় না, আবার সন্ধ্যার পরেও নৌকা চলে না। সেতুটা হয়ে গেলে শান্তিরহাট বাজার আরও উন্নত হবে, বাড়বে কেনাবেচা।’সেতুর কাজ বিলম্বিত হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ‘মূলত সেতুর দু’পাশের জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ আটকে আছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন না হলে আগামী এক বছরেও কাজ শেষ হবে না।’হক ট্রেডার্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ বলেন, ‘নদীতে পাইলিংয়ের সময় নিচে কিছু অবাঞ্ছিত পদার্থ পড়েছিল, যার ফলে বোরিং সম্ভব হয়নি। অফিসিয়ালি সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। বর্তমানে প্রায় ৫ শতাংশ কাজ বাকি রয়েছে, যা আগামী মাসেই শেষ হয়ে যাবে। তবে সংযোগ সড়কের কাজ জমি অধিগ্রহণের ওপর নির্ভর করছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে Read more

৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি
বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি

যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় কারোর অবহেলা থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন