সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পৌরসভার মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী লুকিয়ে ইলিশের জাটকা বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছদ্মবেশে একজনকে ইলিশের জাটকা ক্রয় করতে পাঠানো হয়। জাটকা বিক্রির ঘটনাটি সত্য হওয়ায় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে Read more

সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার Read more

সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা
সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ Read more

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন