শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাদারীপুর র‌্যাব-৮ ও কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার একটি এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মীর মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীয়তপুরের আলোচিত খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় মামলার তিন আসামিকে কিশোরগঞ্জ জেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে আনা হচ্ছে। আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কেউরভাংগা বাজার থেকে গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা খোকন চন্দ্র দাস সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি একজন ওষুধ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছিলেন। তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে  দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে। পরে তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।খোকন দাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারের বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন।তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থায় খোকন চন্দ্র দাস মারা যান। এ বিষয় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, ‘র‌্যাব তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এখনো তাদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি

বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি'র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের Read more

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ
নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

নবীগঞ্জ শেরপুর সড়কে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা বাসের ড্রাইভারকে আটক করে Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

হামাস অস্ত্র ত্যাগ করলেই গাজা যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু
হামাস অস্ত্র ত্যাগ করলেই গাজা যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

হামাস যদি তাদের অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন