চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ খুঁজে পেয়েছে। প্রথম তিন ম্যাচে দুই জয় পাওয়ার পর চতুর্থ ম্যাচে তারা পেল বড় ব্যবধানে জয়। রোববার (৪ জানুয়ারি) সিলেট রয়্যালসকে একপ্রকার একতরফা লড়াইয়ে হারিয়েছে চট্টগ্রাম। এমন জয়ের বড় ভিত্তি গড়ে দেন দলের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। দুজনের ব্যাটিংয়ে খুব সহজেই সিলেটের দেওয়া ছোট লক্ষ্যে পৌঁছে যায় বন্দর নগরীর দলটি। এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই চট্টগ্রাম। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে সিলেটকে চাপে রাখেন শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলামরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের ইনিংস থামে ১২৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন আজমাতুল্লাহ ওমারজাই। সহজ লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম কোনো বিপদে পড়েনি। ওপেনিং জুটিতে নাঈম ও রসিংটন যোগ করেন ১১৫ রান। নাঈম ৩৭ বলে ৫২ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রসিংটন। তিনি ৫৩ বলে ৭৩ রান করেন, ইনিংসে ছিল বেশ কিছু আকর্ষণীয় শট।এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম রয়্যালস। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দলটি। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন হারে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিলেট রয়্যালস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ: হাইকোর্ট
অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ: হাইকোর্ট

সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সাত Read more

রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন