হামাস যদি তাদের অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে হামাসের সঙ্গে জিম্মি বিনিময়ের একটি চুক্তিও হতে পারে।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে ইসরায়েলে ফেরার আগে মার্কিন টেলিভিশন নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের।তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা কয়েক দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে পারবো। চুক্তির আওতায় প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হতে পারে। এর প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভিত্তি তৈরি হবে।’তবে শান্তির শর্ত হিসেবে তিনি সরাসরি হামাসের অস্ত্র ত্যাগের ওপর জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালও—শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। আমাদের লক্ষ্য কোনোভাবেই অযৌক্তিক নয়। আমরা হামাসকে পরাজিত করতে চাই, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে চাই। আমরা এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’নেতানিয়াহু আরও বলেন, ‘হামাস তাদের নিজস্ব জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে, বেসামরিকদের গাজা থেকে পালাতে দিচ্ছে না। যারা পালাতে চায়, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে।’ তার মতে, ‘হামাস ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের ওপর দোষ চাপাতে চায়, যেন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন ছবি উঠে আসে যে ইসরায়েল বেসামরিকদের হত্যা করছে। বাস্তবতা হচ্ছে, হামাস নিজের জনগণকেই হত্যা করছে। তারা এক ধরনের দানব।’এছাড়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও নেতানিয়াহু মন্তব্য করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের সঙ্গে কাজ করাটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমাদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল—শক্তির মাধ্যমে শান্তি অর্জন। আগে শক্তি, তারপর শান্তি।’উল্লেখ্য, ইসরায়েল-হামাস সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলের শান্তি উদ্যোগ সত্ত্বেও যুদ্ধ থামার কোনো স্থায়ী সমাধান এখনও দৃশ্যমান নয়। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য পরিস্থিতির নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার Read more

হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে Read more

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত Read more

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে Read more

৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা
৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ১ বিলিয়ন ডলারের (১০১ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন