টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার ও শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। যাচাই-বাছাই চলাকালে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র, সমর্থনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এদিন ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।মনোনয়ন বাতিলের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে জমা দেওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল ঘোষণা করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৯ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ৮ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে ১ জনের ও কুমিল্লা-৬ আসনে ১১ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৭ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জনের, কুমিল্লা-৮ আসনে ১০ জনের মধ্যে ২ জন, কুমিল্লা-৯ আসনে ১৩ জনের মধ্যে ৮ জনের, কুমিল্লা-১০ আসনে ৯ জনের মধ্যে ৪ জন ও কুমিল্লা-১১ আসনে ৯ জনের মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ। কুমিল্লা-২ আসনের ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ আসনের জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। কুমিল্লা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আঃ করিম, খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। কুমিল্লা-৫ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি ও কুমিল্লা-৬ আসনের বাসদের কামরুন নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ।কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর। কুমিল্লা-৮ আসনের জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আলী আশ্রাফ।  কুমিল্লা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী, আজিম কন্যা সামিরা আজিম দোলা, ইয়াসির মোহাম্মদ ফয়সালা আশিক, মোঃ আবুল কাশেম, জুলফে আলী, জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান। কুমিল্লা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া ও মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান। এর মধ্যে এ আসনের মো. আবদুল্লাহ আল নোমান ও রমিজ বিন আরিফের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যাদের এ সিদ্ধান্তে আপত্তি রয়েছে তারা আইন অনুযায়ী ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের
বরগুনায় ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (০৫ Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

গরমেও যে কারণে গরম পানি পান করবেন
গরমেও যে কারণে গরম পানি পান করবেন

তীব্র তাপদাহের সময়, বরফ-ঠান্ডা পানি পান করা স্বাভাবিক বলে মনে হয়। তবে, গরম পানি তীব্র তাপদাহেও সুস্থতার একটি ঢাল হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন