বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার এ সব মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। বরগুনা-২ আসনে আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ উজ জামান। যাচাই-বাছাই শেষে বরগুনা-১ আসনে ৫ জন এবং বরগুনা-২ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার জানান, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ঋণের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বরগুনা-২ আসনের আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন আকাশ একাধিক মামলায় অভিযুক্ত ও দণ্ডিত হওয়ার তথ্য গোপন করেছেন। পুলিশ সূত্র জানায়, ২০০৬ সালে বরগুনার বেতাগী থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।এছাড়া এনপিপি মনোনীত প্রার্থী মোঃ সোলায়মান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম ভোটার তালিকাভুক্ত না হওয়া, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা  স্বতন্ত্র প্রার্থীর জন্য আবশ্যক ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থনপত্র সংযুক্ত না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ উজ জামান যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা ও প্রয়োজনীয় তথ্য প্রদান না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরগুনা-১ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মুহিবুল্লাহ এবং জাতীয় পার্টি-জেপি মনোনীত প্রার্থী মোঃ জামাল হোসাইন। বরগুনা-২ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ সাব্বির আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ নাজেস আফরোজ এবং বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান লিটন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন