আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।শনিবার বিকেল ৪ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষনা দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ঘোষিত বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনিত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টি মনোনীত খাজা তানভীর আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু নাছের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মুন তাহার বেগম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত মোহাম্মদ আনিছুল হক, খেলাফত মজলিস মনোনীত আলী আহমদ,স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দীন মওদুদ, জনতার দল মনোনীত শওকত হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম এবং বাতিলকৃত প্রাথীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নওশাদ।উল্লেখ্য, সংশোধন করা তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে- ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে Read more

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন