ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক নির্দেশনার পর মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কেকেআর। এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে নয়টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দুবাইতে অনুষ্ঠিত এবারের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে ভারত সরকারের নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিসিসিআই এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়।এদিকে কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং নীতিমালার আলোকে তারা বদলি ক্রিকেটার নেয়ার অনুমতি পেয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি নিয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নথিপত্র হাতে পাননি। তিনি বলেন,‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজের বিষয়টি ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সংক্রান্ত। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। রাত সাড়ে নয়টায় আমাদের জরুরি সভা রয়েছে, এরপরই বিস্তারিত জানাতে পারব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের Read more

সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক
সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রেমিকাকে জোর করছিলেন এক প্রাক্তন প্রেমিক। কিন্তু তা মানতে অস্বীকৃতি জানান প্রেমিকা। সেই ক্ষোভ Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ
নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ বেশ কটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সর্বমোট ৪০ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়েছে ভারতীয় Read more

স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২
উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

রাজধানীর উত্তরায় সময়ের কণ্ঠ নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন