মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ এ যানজটে স্থবির হয়ে পড়ে যান চলাচল।স্থানীয় সূত্রে জানাযায়, ভোর থেকেই মহাসড়কে গাড়ির গতি কমে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করলে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে।বাসচালক স্বপন মিয়া জানান, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর এলাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই অভিজ্ঞতার কথা জানান ট্রাকচালক হানিফ। তিনি বলেন, তেতৈতলা হাশপয়েন্ট এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন এবং যানজটের কারণও জানেন না।স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এ অংশে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সূত্রপাত হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ ১৪ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ ১৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের  খাইাবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা-পুলিশ যৌথ অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, নিহত এই Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।শনিবার (২৭ Read more

বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন