ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত জানান।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হুসাইন, এবং জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন শাহ,মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীদের হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সব শর্ত পূরণ করায় সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বহাল রাখা হয়।মনোনয়ন বৈধ ঘোষণার পর নির্বাচন কার্যালয়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা বলেন, নির্বাচন কমিশনের বিধি মেনে তাঁরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে দিনাজপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরু হবে।উল্লেখ্য, দিনাজপুর-৪ সংসদীয় আসনটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সচেতন মহল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই Read more

পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!
পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা Read more

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে Read more

‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

নড়াইলে দুই ইউনিয়নের জীবনরেখা এক জরাজীর্ণ কাঠের সাঁকো
নড়াইলে দুই ইউনিয়নের জীবনরেখা এক জরাজীর্ণ কাঠের সাঁকো

নড়াইল সদর উপজেলার বুড়ি ভৈরব নদীতে জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে দুই ইউনিয়নের ১৬ গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন Read more

বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার
বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার

ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ইউটিউব অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের কনটেন্ট ভারতে ব্লক করেছে। ভারতের দর্শকদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন