আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ডুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়েয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আইপিএলের এই আসর খেলা হবে না এই বাংলাদেশির। বিষয়টি নিশ্চিত করেছে খোদ কলকাতা নাইট রাইডার্স।ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইপিএল কর্তৃপক্ষের পরামর্শ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী কলকাতাকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হবে।সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত কয়েক মৌসুমে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ কমে যাওয়ার বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছে। যদিও আগের আসরে নিলামে দল না পেলেও শেষ দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজ।নিলামের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, নিরাপত্তা ও অন্যান্য বিবেচনায় মুস্তাফিজকে এবারের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এনিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। তিনি আরও জানান, ‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।’পরে কলকাতার বিবৃতিতে সেই তথ্যেরই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে।এদিকে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে যদি এমন সিদ্ধান্ত নিতে হয়, তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বিষয়টি কীভাবে প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ
নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে তার মূল মনোযোগ থাকবে রোহিঙ্গা Read more

২০২৬ সালে যতদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
২০২৬ সালে যতদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

২০২৬ সালে সরকারি ছুটি উপলক্ষে মোট ২৮ দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন