শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন) রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে কারও নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।অধ্যাদেশে অনুযায়ী, আরও চার শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তারা হলেন– প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের (মুজিবনগর) অধীন কর্মকর্তা-কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল।বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ অনুযায়ী শেখ মুজিবুর রহমানসহ প্রবাসী সরকারের এমএনএ বা এমপিএ এবং উল্লেখিত চার শ্রেণির সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন তারা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে পরিচিত হবেন।মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে অধ্যাদেশের খসড়া গত ১৫ মে উপদেষ্টা পরিষদে ওঠে। সেখানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়। এরপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত Read more

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের Read more

দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় Read more

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ
বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও Read more

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ
বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ

অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে জয় পেল বৃষ্টি। ক্যানবেরার ম্যানুকা ওভালে একাধিকবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন