মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ৷ শুধু তাই নয়, জেলে থাকাকালীন তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ওই অভিনেত্রীর৷ হেনস্থার হাত থেকে রেহায় পাননি অভিনেত্রীর বাবা-মাকেও৷ আর এর পেছনে বড় ভূমিকা রাখায় দেশটির অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলুকে গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্যা স্টেটসম্যান।জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) হায়দরাবাদের কাছের রঙ্গরেড্ডি জেলার মইনাবাদ থেকে সাবেক এই গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশের সিআইডি। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সরকারে গোয়েন্দা প্রধান ছিলেন পিএসআর অঞ্জনেয়ুলু৷ এমনকি রাজ্যেল সাবেক মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি।ইতিমধ্যেই এই ঘটনায় তিন আইপিএস কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে৷ পরে মামলার তদন্তে অঞ্জনেয়ুলুর মইনাবাদের বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিআইডি৷  গত বছর অগস্ট মাসে ওই অভিনেত্রী পুলিশ এবং ওয়াইএসআরসিপি নেতা ও চলচ্চিত্র প্রযোজক কেভি বিদ্যাসাগর রাওয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন৷  অভিনেত্রীর অভিযোগ, তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যে মামলা করেছেন বিদ্যাসাগর রাও৷এদিকে মিথ্যা মামলা দায়েরের পর রাজ্যের গোয়েন্দা পুলিশ অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে গ্রেপ্তার করে। পরে ৪০ দিন কারাগারে থাকার পর আদালত তার জামিন মঞ্জুর করেন৷কাদম্বরী জেঠওয়ানির অভিযোগ, তাকে কীভাবে গ্রেপ্তার করা যায় অথবা এই মামলায় আর কাউকে ফাঁসানো যাবে কি না- এগুলো সব পরিকল্পনা করেছেন সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু৷এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ
আ. লীগ খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে: রাশেদ

খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।রোববার (২০ এপ্রিল) Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে Read more

ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো Read more

শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ
শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি Read more

বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন