২০২৬ সালে সরকারি ছুটি উপলক্ষে মোট ২৮ দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর লেনদেন হবে না দেশের ব্যাংকগুলোতে।২০২৬ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে— ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৬-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে চলতি বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের Read more

সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান

প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়েদশ জাতীয় নির্বাচন অসম্ভব Read more

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতিমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড Read more

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা
শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা

জেঁকে বসেছে শীত। কুয়াশার ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে উঠলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন