বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এ বিদ্যুৎ বিভ্রাট থাকবে।গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে পিডিবির নতুন লাইন সংযোগ ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক Read more

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের
ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে Read more

থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন Read more

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

জাতীয় নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন