পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।৫ আগস্ট মঙ্গলবার বিকেলে হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, হাজারো জনতার জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হলেও জনগণের মনের আশা পূর্ণ হয়নি। জনপ্রত্যাশার আলোকে বাংলাদেশ এখনো দূষিত মুক্ত হয়নি, এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজ দুর্নীতিবাজদের কোন স্থান বাংলাদেশে হবে না।এই দেশের জনগণ বহু বছর ভোট দিতে পারেনি, ১২ কোটি তরুণ ভোট বিফলে যেতে দেবে না। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃত্বে এদেশে জনগণের কল্যাণ সরকার তৈরি হবে, ইনশাআল্লাহ্। দেশের জনগণের একটাই স্লোগান: ‘সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।সভাপতির বক্তব্যে মহানগর আমীর বলেন, শেখ হাসিনা বলছিলেন, ‘শেখের বেটি পালায় না,’ কিন্তু আমরা দেখলাম ৫ই আগস্ট গণবিপ্লবে গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে। বিপ্লব পরবর্তী এক বছরেও আমরা খুনিদের বিচার করতে পারিনি, অনতিবিলম্বে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাসান নাঈম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শহিদুল ইসলাম, মুহাম্মাদ জাফর ইকবাল, শামীম কবিরসহ জামায়াত নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে কৃষক ইসহাক আলী (৭০) হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। নিহত ইসহাক আলীর পুত্রবধু নয়ন Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট

বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রয়োজনীয়তার Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ১৬ হাজার ৫'শত টাকা অর্থদণ্ড Read more

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন