ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট করছে। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।তিনি বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাকি ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে, দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার
বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন