পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, টিভি অ্যাঙ্কর হায়দার রাজা মেহদি, বিশ্লেষক মোঈদ পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনকে ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ সংক্রান্ত মামলায় প্রত্যেককে দুটি করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন এটিসি’র বিচারক তাহির আব্বাস সিপরা।ডনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৯ মে পাকিস্তানে সংঘটিত দাঙ্গা–হাঙ্গামা সংশ্লিষ্ট মামলায় এ রায় দেয়া হয়। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গার সময় সরকারি ও সামরিক স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ওই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া, সহায়তা করা ও তা ছড়িয়ে দেয়ার মাধ্যমে ‘ডিজিটাল সন্ত্রাসে’ জড়িত ছিলেন।আদালত সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় তাদের অনুপস্থিতিতে বিচার (ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া) শেষে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে পরিচালিত হয় এই বিচার কার্যক্রম।আদালতের আদেশ অনুযায়ী, আদিল রাজা, ওয়াজাহাত সাঈদ খান, শাহীন সেহবাই ও হায়দার রাজা মেহদির বিরুদ্ধে ইসলামাবাদের রামনা থানায় মামলা দায়ের করা হয়। অপরদিকে সাবির শাকির, আকবর হোসেন ও মোঈদ পীরজাদার বিরুদ্ধে মামলা ছিল আবপাড়া থানায়।রায়ে আদালত ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা তাতে সহায়তা’ এবং ‘ফৌজদারি ষড়যন্ত্র’—এই দুই অভিযোগে প্রত্যেককে দুটি করে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রতিটি অপরাধের জন্য পাঁচ লাখ রুপি করে জরিমানাও ধার্য করা হয়েছে।এছাড়া পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ১২১-এ ধারা অনুযায়ী, প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ রুপি জরিমানা দেয়া হয়েছে। এই ধারাটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে পিপিসির ১৩১ ধারায় (সেনা সদস্যদের বিদ্রোহে প্ররোচনা বা দায়িত্ব থেকে বিচ্যুত করার চেষ্টা) আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ রুপি জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ১৯৯৭-এর অধীনে তিনটি পৃথক অভিযোগে প্রত্যেককে তিন দফায় পাঁচ বছর করে কঠোর কারাদণ্ড দেয়া হয়েছে। এসব অপরাধে প্রত্যেককে দুই লাখ রুপি করে জরিমানাও দিতে হবে।আদালতের আদেশে বলা হয়েছে, কোনো অপরাধের জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দণ্ডের সঙ্গে আরও ছয় মাসের কারাদণ্ড যুক্ত হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৮২-বি ধারার সুবিধা দেয়া হয়েছে, অর্থাৎ আগে আটক অবস্থায় কাটানো সময় সাজা ভোগের মেয়াদ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে সব সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।আদালত আরও জানান, দণ্ডপ্রাপ্তদের ইসলামাবাদ হাইকোর্টে সাত দিনের মধ্যে আপিল করার অধিকার রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, অভিযুক্তরা ধরা পড়লে তাদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠাতে।মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ২৪ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর রাজা নাভিদ হোসেনকায়ানি এবং অভিযুক্তদের পক্ষে আদালত নিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গুলফাম আশরাফ গোরাইয়া। এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়
বরগুনায় এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

বরগুনার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের ইলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির

জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক Read more

চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি-নূর মোহাম্মদ মানিক, দৈনিক আমার বার্তা Read more

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুইজন গুরুতর হয়েছেন।শনিবার (২৪ মে) সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন