সদরের ফুরোমোন পাহাড়ের চূড়ায় গতকাল পর্যটকদের হেনস্তার  প্রতিবাদে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে  রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে পর্যটক আসার যে সুবিধা সেটা সব সম্প্রদায়ের লোকেরা ভোগ করছে। কিন্তু কিছু পাহাড়ি দুষ্কৃতিকারী জনপ্রিয় স্পটগুলোকে তে পর্যটকদের হেনস্তা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, পর্যটন স্পট গুলোর আশেপাশে স্থায়ী না হলেও অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হোক। আমরা চাই পর্যটকদের আতিথেয়তা দিতে, তাদের নিরাপত্তা নিশ্চিত  করতে।বক্তারা আরোও  অভিযোগ করে বলেন, অতীতেও এই ধরনের পর্যটক হেনস্তা, অপমান,অপদস্থের ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন ছিল নির্বিকার। আমরা প্রশাসনকে বলে দিতে চাই আপনারা এই ঘটনাগুলো প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করুন, ঘটনা ঘটে যাওয়ার পর আপনাদের তৎপরতা কোন কাজে আসে না। উল্লেখ্য, গতকাল রাঙ্গামাটির ফুরোমোন পাহাড়ের চূড়ায় স্থানীয় যুব সমাজের নামে একদল সন্ত্রাসী  কর্তৃক পর্যটকদের হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় তাকে বরখাস্ত করেছে Read more

আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে Read more

দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার
দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার

ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।  এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন