চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না। বাজারের এক ব্যবসায়ী জানান, কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রথমে একজন সিএনজির ড্রাইভার দেখে বাজারে আগুন লাগছে। পরে বাজার থেকে আমার এক পরিচিত ভাই ফোন করে বলেন বাজারে আগুন লেগেছে। পরে আমরা বাজারে আগুন লাগার বিষয়টি মাইকিং করি। এছাড়াও আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসে। কাঠের দোকান, ফার্নিচার ওষুধ, কাপড়ের দোকান মোট ১৩টি দোকান পুড়ে গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর Read more

হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি Read more

সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন