নেত্রকোনার দুর্গাপুর বাংলাদেশ-ভারত সীমান্তের ভবানিপুর এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি‘র) বাধায় বন্ধ রাখে কাজ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফারাংপাড়া ভবানিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর সীমান্তের ভবানিপুর ১১৫৬ নং সীমান্ত পিলারের কাছেই বাংলাদেশের অভ্যন্তরের একটি সড়কের কিছু অংশ গত ২০২৩ সনের বন্যায় ভেঙ্গে নদীতে মিলিয়ে যায়। যে কারণে এদিকের মানুষের চলাচলের জন্য কিছুটা ভারতের শূন্যরেখা অংশের ভেতর দিয়ে যেতে হয়। ফারাংপাড়া ভবানিপুর বিওপি পর্যন্ত একমাত্র ভাঙ্গা সড়ক ও ব্রিজটি র্দীঘদিনেও মেরামত বা নির্মাণ না হওয়ায় সীমান্তের বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির চলাচলের বিঘ্ন ঘটছে। গত ৫ আগস্টের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েকবার মানুষের চলাচলের বাধা সৃষ্টি করে বলে স্থানীয়রা জানান। এরই ধারাবাহিকতায় বুধবার বিএসএফ সীমান্ত পিলার ঘেঁষে কাঁটাতারের বেড়া দিতে চাইলে স্থানীয়রা প্রথমে বাধা দেয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গিয়ে কথা বলে বিএসএফকে ফিরিয়ে দেয়। স্থানীয় বাসিন্ধা কৃষক তোতা মিয়া বলেন, এই সমস্যার জন্য দায়ী সীমান্তবর্তী রাস্তা ও ব্রীজ নির্মানকারী প্রতিষ্ঠান। প্রায় এক বছর ধরে রাস্তা নির্মান কাজ নিয়ে গড়িমশি করছে ঠিকাদার। আমাদের দেশের রাস্তা ও ব্রীজের কাজ চলমান থাকায় ভারতের সীমান্ত রেখার কয়েক গজ ভেতর দিয়ে যাতায়াত করতে হয়। বেশ কয়েকজন স্থানীয়সহ বিজিবি সদস্যদের ভাষ্যমতে “আর্ন্তজাতিক সীমান্ত আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ’ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেয়ার কোন নিয়ম নেই। যার কারণে এই সীমান্তের উত্তর ফারাংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কিন্তু বুধবার বিএসএফ সদস্যরা আর্ন্তজাতিক আইন ভেঙ্গে বেড়া নির্মাণ করতে আসে। জানতে পেরে তাদেরকে বাঁধা দিলে সেই বাঁধার মুখে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।এ ব্যাপারে ৩১ বর্ডার গার্ড (বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলায় তাদের কাজ বন্ধ রেখেছে। কিন্তু বাংলাদেশ সীমান্তের রাস্তাটি পাহাড়ি ঢলে দিন দিন সোমশ্বরী নদী গর্ভে বিলীন হচ্ছে। যে কারণে সীমান্ত পিলারের শূন্য রেখার ভেতর দিয়ে আমাদের দেশের মানুষের চলাচল করতে হয়। সড়ক ও ব্রিজের কাজটি বন্ধ না রেখে সম্পন্ন করে দিলে এই সমস্যা হতো না। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাম্প মেরামতের নামে ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিকল্পনা, উন্নয়ন ও Read more

বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ Read more

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের Read more

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ চত্বর। টানা কয়েকদিন ধরে Read more

মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন