চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বটতলা পাড়ার তোফায়েল হোসেনের ছেলে।মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন, নিহত শহিদুল ইসলাম ব্যাটারি চালিত পাখিভ্যান ভ্যানযোগে ডিম, ছোলাসহ বিভিন্ন খাবার আইটেম গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। শুক্রবার ভোরে পাখিভ্যানের চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমার জানা নেই। বিস্তারিত খোঁজ নিচ্ছি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৯ পৌষ ১৪৩২ বাংলা, ২৩ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ
নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ফসলি জমি, বসতভিটা ও গ্রাম নদীতে বিলীন হচ্ছে। মৌসুমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন