বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে শোক। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কর্মকর্তাদের কেউ কেউ কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।খালেদা জিয়াকে বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত Read more

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

অস্ট্রেলিয়ার লিগে খেলা হচ্ছে না ঋতুপর্ণার
অস্ট্রেলিয়ার লিগে খেলা হচ্ছে না ঋতুপর্ণার

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে যার নামটা আজকাল আলাদা করে বলতেই হয়, তিনি ঋতুপর্ণা চাকমা। পারো এফসির হয়ে ভুটানের লিগে দুর্দান্ত Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন