বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। তারা উভয়েই ভারত ও পাকিস্তানের প্রতিনিধি হিসেবে এসেছিলেন। ঢাকায় দু’জনের মধ্যে সাক্ষাৎ ও কথাবার্তাও হয়েছে।জানাজা শেষে জয়শঙ্কর ও সরদার আয়াজ উভয়েই নিজ নিজ দেশে ফিরে গেছেন। জয়শঙ্করের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ ও আলাপচারিতা সম্পর্কে বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক টকশোতে কথা বলেছেন সরদার আজিজ।বুধবার জিও টিভির টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্পিকার। সেখানে তিনি বলেন, “(বিএনপি চেয়ারপারসনের জানাজা উপলক্ষে) আমরা যারা পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে (বাংলাদেশে) গিয়েছিলাম, ঢাকায় পৌঁছানোর পর প্রথম দিকে আমরা সবাই জড়ো হয়েছিলাম বাংলাদেশের পার্লামেন্ট ভবনের অভ্যর্থনা কক্ষে। সেখানেই এস. জয়শঙ্কর এবং তার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ঘটে আমাদের।”“অভ্যর্থনা কক্ষে আমি (বাংলাদেশে নিযুক্ত) পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম, সে সময় তিনি (জয়শঙ্কর) এগিয়ে এলেন, স্বাগত জানালেন এবং নিজের পরিচয় দিলেন। এর পর আমি যখন নিজের পরিচয় দিতে গেলাম, তিনি বলেন, ‘আমি আপনাকে চিনি জনাব, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই’।”সাক্ষাৎকারে সরদার আয়াজ বলেন, যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসেন— সে সময় বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকরা ব্যাপকমাত্রায় ‘সচেতন’ হয়ে ওঠেন জয়শঙ্কর এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন বলে তার মনে হয়েছে।“তিনি খুব ভালোভাবেই জানতেন যে তিনি যা যা করছেন, সবই মিডিয়ার লোকজন রেকর্ড করছে। তিনি সেভাবেই আমার সঙ্গে কথা বলেছেন।”সূত্র : জিও টিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাঞার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে Read more

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন

গত ৫ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!
চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন