মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কন্ডিশন বিবেচনা করে স্পিনার নির্ভর দল সাজিয়েছে তারা।দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা। মিচেল স্টার্কের অবসর ও স্পেনসার জনসনের চোটের কারণে দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার হাভিয়ের বার্টলেট। দলে আছেন ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, নাথান এলিসরা।তবে এবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ায় স্পিন ডিপার্টমেন্টেই বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে মূল স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেম্যান। এছাড়াও, স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ছাড়াও রয়েছেন কুপার কনোলি এবং ম্যাথু শর্ট।দলে আছেন ইনজুরি পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিড। তবে কামিন্স বা হ্যাজলউডের মতো পেসারদের শেষ পর্যন্ত পাওয়া না গেলে বাঁহাতি পেসার দারউইশ অজি দলে ডাক পেতে পারেন।অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ Read more

বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫
বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস জনজীবন। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তবে আমিষের অন্যতম উৎস ডিমের দাম কিছুটা কমেছে। Read more

নদী থেকে তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নদী থেকে তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নদীতে ভাসছিল ইতুল হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশশনিবার (২৪ মে) রাত নয়টার Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন