নদীতে ভাসছিল ইতুল হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশশনিবার (২৪ মে) রাত নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল ইতুল। সে মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে ইতুল।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দশটার দিকে দু’জন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি ইতুলের লাশ। এ সময় ইতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ওসি আরো জানান, মরদেহ উদ্ধারের পর আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এছাড়া নির্দেশনা না মানলে কঠোর শাস্তির Read more

কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা Read more

খানা-খন্দকে ভরা সড়ক, নাকাল শেরপুরবাসী
খানা-খন্দকে ভরা সড়ক, নাকাল শেরপুরবাসী

বগুড়ার শেরপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রায় প্রতিটি সড়কের কার্পেটিং উঠে Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন