তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় মানুষরা। তাদেরই একজন কুড়িগ্রামের কছিরন বেগম। কম্বলের অভাবে ঠান্ডায় চরম কষ্টে দিন ও রাত কাটাচ্ছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে নুয়ে পড়া কছিরন বেগমের নেই শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা। একটি কম্বল না থাকায় রাত নামলেই তার কষ্ট বেড়ে যায়। কখনো পুরোনো কাপড়, কখনো বস্তা জড়িয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেন তিনি।কছিরন বেগম কাঁপা কণ্ঠে বলেন, “একটা কম্বল দেন বাহে, ঠান্ডায় খুব কষ্টে আছি। রাতে ঘুম আসে না।”শুধু কছিরন বেগম নন, তার মতো আরও বহু বয়োবৃদ্ধ মানুষ কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে একইভাবে শীতকষ্টে ভুগছেন। খোলা পরিবেশে বসবাস করায় এসব এলাকার মানুষদের ওপর শীতের প্রকোপ তুলনামূলক বেশি পড়ছে।এ অবস্থায় স্থানীয়দের দাবি, দ্রুত এসব অসহায় মানুষের জন্য শীতবস্ত্র—বিশেষ করে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া জরুরি। সচেতন মহলের মতে, স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় কছিরন বেগমসহ শীতার্ত মানুষগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হতে পারে।শীতের রাতে উষ্ণতার অভাবে কাঁপছে জীবন—কুড়িগ্রামের কছিরন বেগমসহ চরাঞ্চলের অসহায় বয়োবৃদ্ধদের জরুরি কম্বল প্রয়োজন’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কছিরন বেগমসহ কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে নারী পোশাক শ্রমিক মোছাঃ রোকসানা আক্তার (২৫) কে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া Read more

দক্ষিণ চীন সাগর ছেড়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী
দক্ষিণ চীন সাগর ছেড়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলার মধ্যেই মার্কিন এক বিমাণবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে রওনা হয়েছে।স্থানীয় Read more

টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন