বাংলা সনের প্রথম দুইমাস বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এসময় প্রকৃতির বরপ্রাপ্ত বাংলাদেশ মিষ্টি ফলফলাদিতে ভরে উঠে বলে একে ‘মধুমাস’ বলেও অভিহিত করা হয়। আজ ছিল ২৮ জ্যৈষ্ঠ। গ্রীষ্মের বিদায়ের ঘণ্টা বাজলো বলে। সেই মধুমাসের সায়াহ্নে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবছরের ন্যায় এবারও ফল উৎসব করলো ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বুধবার (১১ জুন) বিকালে পৌর এলাকার কুটুমবাড়ি কফি হাউজ প্রাঙ্গণে এ উৎসবে থাকে বিভিন্ন ফলের সমাহার। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, জামরুলসহ হরেক প্রকারের রকমারি দেশীয় ফল।এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তারিকুল ইসলাম তৌকির, গোলাম কিবরিয়া, রানু আক্তার ও এম টি মেহেদী প্রমুখ।এমন আয়োজনের কারণ হিসাবে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘আমাদের দেশ প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ এ পড়ন্ত বিকেলে সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন ছিলো।’প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম নগরের রাজনৈতিক অঙ্গন আবারও রক্তে রঞ্জিত হলো। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানোকে Read more

রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানানো Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২
মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার জেলা শহরের আরামবাগ এলাকায় ক্লুলেস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ Read more

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন